চুয়েটে সিআইএম ও আইওটি ল্যাব উদ্বোধন

২৭ ডিসেম্বর, ২০২১ ১৬:০০  
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের অধীনে বিশ্ববিদ্যালয়টিতে চালু হলো “কম্পিউটার ইনটেগ্রেটেড ম্যানুফেকচারিং” (সিআইএম) ল্যাব এবং “ইন্টারনেট অব থিংস” (আইওটি) ল্যাব। বিশ্ববিদ্যালয়ের‘১৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ‘১৯ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে এই ল্যাব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এর আগে ২৬ ডিসেম্বর (রবিবার), পড়ন্ত দুপুরে এমআইই বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় বিদায়ী ও নবীন-বরণ অনুষ্ঠান। এমআইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং সিনকস টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নাসিক আক্কাস। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন এমআইই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আবদুর রহমান।